যুক্তরাষ্ট্রকে ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ করতে সম্মত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টুইটে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি টুইটে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানানোর জাবাব দিয়েছেন।
টুইটে মোদি লিখেছেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে সভ্যতার লড়াইয়ে সহায়তা করার জন্য যা যা করা সম্ভব, ভারত তার সব কিছুই করবে। আমরা একই সঙ্গে এই লড়াইয়ে জিতব।’
এর আগে ট্রাম্প তার টুইট বার্তায় লিখেন, ‘এমন অভূতপূর্ব সময়েই বন্ধুত্ব আরও জোরদার হয়ে ওঠে। হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের সিদ্ধান্তের জন্য ভারত ও ভারতবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। এই সহায়তার কথা কোনও দিন ভুলব না। শুধুই ভারতকে সঠিক ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য নয়, সভ্যতার এই লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদীকে।’
মোদিও বিষয়টি আমলে নিয়ে টুইটে লেখেন, ‘আপনার সঙ্গে আমি একমত। এমন অবস্থাতেই বন্ধুত্ব আরও মজবুত হয়ে ওঠে। ভারত-মার্কিন সম্পর্ক এর আগে এতটা মজবুত হয়ে ওঠেনি কখনও।’
গত মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, মোদি একজন মহান ব্যক্তি…সত্যিই তিনি ভালো মানুষ। এর আগে, সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী মোদি অটল থাকলে তিনি এতে অবাক হবেন।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
