করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ এপ্রিল কানাডায় টরন্টোতে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৭২ বছর বয়স্ক মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান ওরফে তুতি ভাই স্থানীয় মাইকেল গেরন হাসপাতালে করোনার সঙ্গে পাঞ্জা লড়ে চির বিদায় নিলেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। তিনি গত দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রেখে গেছেন। তুতিউর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। তিনি মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন।
গতকাল ৪ এপ্রিল অটোয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান প্রথম বাংলাদেশি হাজী শরিতুল্লাহ। আজ তাকে স্থানীয় মেনোটিস্থ অটোয়া মুসলিম সেমিট্রতে দাফন করা হয়। জালালাবাদ পত্রিকার সম্পাদক রুহুল চৌধুরী ইত্তেফাককে জানান, মরহুমের লাশ ডল ল্যান্ডের মদিনা মসজিদ জানাজা-দাফনে অস্বীকার করেছে। কারণ, এই পরিস্থিতিতে সেখানে করোনায় মৃত ব্যক্তিদের জানাজ-দাফন করা স্থগিত রেখেছে। ফলে পরিবার নাগেট মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নাগেট মসজিদে জানাজা হলে পিকারিং কবরস্থানে দাফন করা হবে।
অপর এক খবরে প্রকাশ, এ পর্যন্ত কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫,৫১২ আর মৃত্যুবরণ করেছেন ২৮০ জন। বর্তমানে ট্রন্টো এবং মন্ট্রিয়ে বেশ কয়েকজন বাঙালি আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।
More Stories
আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
