পর্তুগালে জরুরি অবস্থাসহ সরকারের নানামুখী বিভিন্ন পদক্ষেপ সত্বেও কোনোভাবেই করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সেই সাথে বাড়ছে মরণঘাতক করোনাভাইরাসে মৃত্যু এবং আক্রান্ত রোগীর সংখ্যা।
মহামারি করোনাভাইরাসে পর্তুগালে বৃহস্পতিবার পর্যন্ত ২০৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৯ হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাসের লক্ষণ দেখা গেছে। এছাড়া ২৪০ জনকে আইসিইউতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন পর্তুগিজ স্বাস্থ্য অধিদফতর (ডিজিএস)। তবে সুস্থ হয়ে বাড়ি ফেরার তালিকায় এখন পর্যন্ত ৬৮ জন। সেই সাথে ৪৯৫৮ জন সন্দেহভাজনের রক্তের কনিকা এখনো পরীক্ষাধীন রয়েছে যা যেকোন মুহূর্তে প্রকাশ করা হতে পারে।
এই মুহূর্তে সারাদেশে ৬৬ হাজার ৮৯৫ জনকে কোয়ারেন্টাইন পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানায় পর্তুগালের স্বাস্থ্য অধিদফতর (ডিজিএস)।
এদিকে, পর্তুগালের লিসবনে বসবাসরত ৮ প্রবাসী বাংলাদেশির রক্ত পরীক্ষার পর বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ৫ জনের কোভিড-১৯ পজিটিভ বলে নিশ্চিত করেন লিসবনের স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে বাকি ৩ জনের রক্তের কনিকা এখনো পরীক্ষাধীন রয়েছে বলে জানানো হয়। বর্তমানে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৫ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
লিসবন কল্যাণ ট্রাস্টের প্রধান সমন্বয়ক জহিরুল আলম জসিম আক্রান্তদের বিষয়ে বলেন, আক্রান্ত আটজনই একই বাসায় বসবাস করতেন। তবে এর মাঝে আক্রান্ত হওয়া পাঁচজনের একজন সদ্য সুইজারল্যান্ড থেকে এসেছেন। সেই সাথে তিনি আক্রান্তদের ব্যাপারে লিসবন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে অবহিত করেন।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে ”আতঙ্ক নয়” সচেতনতা বৃদ্ধি করতে হবে কমিউনিটির মাঝে সংক্রমণ ঠেকাতে সকলকে নিজ নিজ গৃহে অবস্থান করতে হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
