নিউইয়র্কে করোনা ভাইরাসে জর্জরিত বাংলাদেশী প্রবাসী সমাজ। ৬ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদানসহ http://coronahelpline.us/corona ওয়েব সাইট চালু করে বাংলাদেশীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে মুক্তধারা ফাউন্ডেশন।
করোনাভাইরাস জনিত সংকটের দিনগুলোতে কী করবেন, কোথায় সাহায্য পাবেন, কার সাথে যোগাযোগ করবেন এ নিয়ে প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের পাশে আছে মুক্তধারা ফাউন্ডেশন তার ওয়েবসাইটে উল্লিখিত তথ্য নিয়ে। হেল্পলাইনের জন্য, মেয়রের অফিস থেকে পরামর্শ পেতে, নিউইয়র্ক সিটির হট লাইনে যেতে, চিকিৎসা সহায়তার জন্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোলে যোগাযোগ করতে, ফুড হেল্প লোকেটর পেতে, পেইড ফ্যামিলি লিভের জন্য, ঘরে বসে শিক্ষার সুযোগ পেতে, জাতিবিদ্বেষের শিকার হলে, বাড়ি ভাড়া ও মর্টগেজ পেমেন্টের সমস্যার সমাধান খুঁজতে কিংবা ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতা ও ঋণ গ্রহণের জন্য যেসব ওয়েবসাইট খুঁজবেন তার লিংক ও আনুষঙ্গিক তথ্যাদি আপনার কাছে হাজির করছে মুক্তধারা ফাউন্ডেশনের ওয়েবসাইট। মুক্তধারা ফাউন্ডেশনের এই লিংকে আপনি এসব প্রয়োজনীয় তথ্য তো পাচ্ছেনই–এ ছাড়াও পাচ্ছেন করোনাভাইরাস প্রাসঙ্গিক কয়েকটি সমৃদ্ধ রচনা।
যেকোন সমস্যা সহযোগিতার জন্য রয়েছে info@coronahelpline.us ইমেইল। যেকোন ব্যক্তি এই সাহায্য প্রক্রিয়ায় অংশ নিতে পারেন মুক্তধারা ফাউন্ডেশনের সঙ্গে।
এতে অন্তর্ভুক্ত নয় এমন কোন তথ্যের প্রয়োজন হলেও প্রশ্ন লিখে mfusa2020@gmail.com-এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করেছে মুক্তধারা ফাউন্ডেশন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
