নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মির্জা হুদা।
এ নিয়ে ১০ দিনে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মোট ১৫ বাংলাদেশি মারা গেলেন।
গতকাল রবিবার নিউইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এলমাস্ট হাসপাটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে ৪৪ বছর বয়সী মির্জা হুদা স্ত্রী, দুই সন্তান অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিউইয়র্কের আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ ইসমাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের শেষ দিন চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অচেনা ভাইরাসটি সেখানে ভয়াবহ আকার ধারণ করার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রায় দুই শর মতো দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রে। ইতালি ও স্পেন মৃত্যুর তালিকায় শীর্ষে থাকলেও আক্রান্তের সংখ্যায় সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতি নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে প্রতিদিন আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৬২৭ জনকে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৪ জন মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শুধু নিউইয়র্কেই আছেন ৯৬৫ জন। তাদের মধ্যে আছেন ১৪ জন বাংলাদেশিও। তাদের সঙ্গে যোগ হলে আরেক বাংলাদেশি মির্জা হুদার নাম।
হুদার মৃত্যুতে নিউইয়র্কে থাকা প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
