মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ। শনিবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে ইতালিতে একদিনে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার জন। মারা গেছেন ১৭ শ জন। এ ছাড়া স্পেনেও একদিনে ৭৬৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে ইতোমধ্যে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৯৪ জন। আর মারা গেছেন ৩ হাজার২৯৫ জন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
