প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) ইতালিতে রবিবার আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যান ৭৯৩ জন।
আলজাজিরা জানায়, এনিয়ে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৪৭৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সংরক্ষিত তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৯৯৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪১ জনে।
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৭৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মারা গেছে বলে জানিয়েছে সিএনএন।
বিবিসি জানিয়েছে, করোনা ছড়িয়ে পড়ার কেন্দ্র চীনে রবিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ জন। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৩২ জনে।
এদিকে করোনার প্রাদুর্ভাবের কারণে শেষ পর্যন্ত টোকিও অলিম্পিক স্থগিত করা ‘অনিবার্য’ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ইতোমধ্যে করোনার কারণে টোকিও অলিম্পিকে অংশ গ্রহণ না করার ঘোষণা দিয়েছে কানাডা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
