মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বাংলাদেশে নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত নারী ও একজন পুরুষের বয়স ৩০ বছরের কাছাকাছি। অন্য পুরুষের বয়স ৭০ কাছাকাছি। তিনি আইসিইউতে আছেন। তার অবস্থা অবস্থাজনক। আক্রান্তরা ইতালি ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিল। সব মিলে এ পর্যন্ত দেশে ২০ জন আক্রান্ত ও একজন মারা গেছে।
শুক্রবার বার দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানানো হয়।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৫০ জন রোগত্বত্ত বিভাগে এসে সেবাগ্রহণ করেছেন। নমুন পরীক্ষা করা হয়েছে ৩৬ জনের। আইসোলেশনে রাখা হয়েছে ১৯ জনকে এবং প্রাতিষ্ঠানিক কোয়ান্টেরাইনে রয়েছেন আরো ৪৪জন।
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর থেকেই প্রাণঘাতী এই ভাইরাসটির মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করে একটি টালি প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ।
করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়ে পড়লেও এতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৪০৫ জন, আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ।
More Stories
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে (মোহাম্মদ সাহাবুদ্দিন) অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার...
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা...
