নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ২২ লাখ মানুষ মারা যেতে পারে বলে একটি গবেষণায় শঙ্কা প্রকাশ করা হয়েছে। একই গবেষণায় যুক্তরাজ্যে ৫ লাখ মানুষের মৃত্যুঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে।
লন্ডনের ইমপিরিয়াল কলেজের গাণিতিক জীববিজ্ঞানের অধ্যাপক নিল ফার্গুসন ও তার দল সম্প্রতি এই গবেষণা করেন। গবেষণা তৈরিতে ইতালি থেকে সংগৃহীত নতুন তথ্য ব্যবহার করা হয়েছে। ইতালিতে এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
১৯১৮ সালের এক ফ্লুর সঙ্গে এই পরিস্থিতির তুলনা করে ফার্গুসন বলছেন, কোনো নিবারণ পদ্ধতি এখনো পাওয়া যায়নি। এই মহামারিতে যুক্তরাজ্যে ৫ লাখের বেশি মানুষ এবং যুক্তরাষ্ট্রে ২২ লাখ মানুষ মারা যেতে পারে।
গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ ভাইরাসে চীনেই শুধু মারা গেছে ৩ হাজার ২৪১ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৪ জন।
চীনের এমন অবস্থার ভেতর বিবিসি বুধবার সকালে জানিয়েছে, আমেরিকার ৫০টি রাজ্যেই ভাইরাস ছড়িয়েছে। মঙ্গলবার পশ্চিম ভার্জিনিয়ায় একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আমেরিকায় এখন পর্যন্ত ৬ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০৫ জন।
গোটা বিশ্বে প্রায় ২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজার ৯১৬ জন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
