গত ৮ই মার্চ সন্ধ্যায় লিটল বাংলাদেশ কমিউনিটি আয়োজিত লস এঞ্জেলেসের বাংলাদেশ একাডেমী মিলনায়তনে ভারতে রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইন্ডিয়ার ফ্যাসিষ্ট সরকার হিসেবে আখ্যায়িত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন- লিটল বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিত্ব সামসুদ্দিন মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন- লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারতীয় নাগরিক ইউএস গ্লোবাল বিজনেস ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কেভিন কিশোর কাউল।
সভায় একটি স্মারকলিপি পাঠ করেন ডা: সিরাজুল্লাহ। উক্ত স্মারকপত্র ভারতের রাষ্ট্রপতি, ইউনাইটেড নেশান ও প্রেসিডেন্ট ডোলাল্ড ট্র্যাম্পের কাছেও প্রেরণ করা হবে বলে সভায় জানান হয়।
প্রতিবাদ সভায় দল মত নির্বিশেষে মানবতার জন্য সমবেত হয় কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ। পৃথিবীর সকল স্থানে, সকল ধর্মের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার জন্য বক্তরা একমত হয়ে আহ্বান জানান।
মোদিকে বক্তরা বর্তমান সময়ের নিউ হিটলার হিসেবে চিহ্নিত করেন। বিশেষ অতিথি কেভিন কাউল বলেন, ইউরো পদ্ধতির মত যদি আমাদের পাক-ভারত উপমহাদেশে বর্ডার সিস্টেম করা হয় তাহলেই শান্তি ফিরে আসবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়াল মুহাম্মদ হোসেন, ড্যানী তৈয়ব, মিকাইল খান, আইউব হোসেন, ওয়াহিদ রহমান, শিরোজ আলম, ফয়সাল আহমেদ তুহিন, মিঠুন চৌধুরী, সৈয়দ এম হোসেন বাবু, আবু হানিফা, রেজা শাহনেওয়াজ প্রমুখ।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
