ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ একাডেমি মিলনায়তনে ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শামীম হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানাজ পারভীন ডলি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন বিল্লাহ দারা।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রবি আলম। সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপদেস্টা ফিরোজ আলম, সাবেক সভাপতি ও উপদেষ্টা সোহেল রহমান বাদল, সহ সভাপতি নাজমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ পারিস, মুক্তিযাদ্ধা নোমান মিয়া, সাংবাদিক চৌধুরী আফতাবুল ইসলাম, মহানগর আওয়ামীলীগ সভাপতি মাহাতাব উদ্দিন টিপু, যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ ইকরামুল হক বাবু, যুবলীগ সভাপতি আজিজ মোহাম্মদ হাই, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম প্রমুখ।
আলোচনার প্রাসঙ্গিক বিষয় ছাড়াও ডাঃ রবি আলম ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কঠোর ভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি উচ্চারণ করেন ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
