মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে জো বাইডেন ও বার্নি স্যান্ডার্সের প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠেছে। আরও অনেক প্রার্থী থাকলেও মূল লড়াইটা হচ্ছে এ দুই জনের মধ্যেই। আর তাদের এই জোর প্রতিদ্বন্দ্বিতায় সমর্থকদের মধ্যে বিভক্তি তৈরি করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ডেমোক্রেট দলে। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে সিএনএন।
২০১৬ সালে বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটন এমন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। বার্নির সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের চূড়ান্ত মনোনয়ন পান হিলারি। কিন্তু নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ভরাডুবি হয় তার। সেই নির্বাচনে বার্নির অনেক সমর্থক ঘর থেকেই বের হননি। তারা হিলারির পক্ষে কাজ করতে রাজি ছিলেন না। যুক্তরাষ্ট্রে আবারও ঘনিয়ে এসেছে প্রেসিডেন্ট নির্বাচন। জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী সেই বার্নি। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্ষমতাসীন দল রিপাবলিকান থেকে ট্রাম্পই প্রার্থী হচ্ছেন। এবারও ডেমোক্রেটদের পরিণতি ২০১৬ সালের মতোই হয় কী না সেটাই এখন দেখার বাকি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
