
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মিশিগান আইনসভা বিশেষ সম্মান জানাবে।
২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ডা. মো. রাব্বী আলমকে মিশিগান স্টেট সিনেটর পল ওজনো এবং মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ লোরি স্টোনের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
আগামী ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় মিশিগানের সংসদ ভবনে এক সরকারী সাংসদীয় রেজ্যুলেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন।
মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার এবং মিশিগান লেফটেন্যান্ট গভর্নরও এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।
লিখিত বার্তায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদ এবং এই সংস্থার ড. রাব্বি আলম এই আয়োজন করতে কঠোর পরিশ্রম করেছেন।
ড. রাব্বী আলম আমাদের কে এক বার্তায় জানান – কেন্দ্রীয় নেত্রবৃন্দ্র এবং বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। বিভিন্ন স্টেট থেকে ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেত্রবৃন্দ এবং আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেত্রবৃন্দ ও মিশিগানের রাজধানী ল্যান্সিং এ পার্লামেন্টে যোগদান করবেন।
ড. আলম আরও বলেন, এ অর্জন বাংলাদেশের অর্জন এবং আসুন আমরা এই ঐতিহাসিক অর্জনকে সকলে মিলে মিশে একসাথে পালন করি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
