গত ২৩ ফেব্রুয়িারি ২০২০ বাংলাদেশ একাডেমীর মিলনায়তনে মহান একুশ উপলক্ষ্যে ‘ভাষা আন্দোলন: জাতির গর্বের ইতিহাস’ নামক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া, বাংলাদেশ কমিউনিটি লস এঞ্জেলেস এবং রং সংগঠন এর আয়োজনে এ অনুষ্ঠান হয়।
কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে মিলনায়তন পরিপূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন, ক্যালিফোর্নিয়ার সভাপতি ড. জয়নুল আবেদিক। প্রধান অতিথি ছিলেন, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ থেকে আগত গান বাংলার ড. দেলওয়ার হোসেন রাজা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা, বাংলাদেশী আমেরিকান সোসাইটির সভাপতি সাজেদুল হক সেন্টু, বালার প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, ওমেন্স ওর্গানাইজেশনের প্রেসিডেন্ট ড্যানী তৈয়ব, বাংলা স্কুলের পরিচালক শাহ আলম, বাংলাদেশ কমিউনিটি লস এঞ্জেলেস এর সভাপতি মাসুদ রব চৌধুরী, রং সংগঠনের প্রধান হাসিনা বিনতে হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়ার প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রহমান বাদল, বাংলার বিজয় বহরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা মাহমুদ সহ আরও অনেকে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, কাজী কাবেরী রহমান, সাথী বড়ুয়া, ওমর ফারুক ও উর্মী আতাহার।
সমগ্র অনুষ্ঠান ছিল একটি সফল প্রযোজনা। আলোচকদের বক্তব্যের মধ্য থেকে নতুন দিকনির্দেশনা এসেছে। যা আগামীতে নিয়ে আসবে পরিবর্তন। এমনটাই উপস্থিত অতিথিদের মন্তব্য। সমগ্র অনুষ্ঠানের চমত্কার উপস্থাপনায় ছিল লস এন্জেলেসের সফল উপস্থাপন মিঠুন চৌধুরী ও সাজিয়া হক মিমি।
অনুষ্ঠানে আপ্যায়নের ব্যবস্থা ছিল।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
