পর্তুগালের প্রাচীন রাজধানী বন্দর নগরী পোর্তোয় নানা আয়োজনে একুশে ফেব্রুয়ারি পালন করেছে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো এবং পর্তুগিজ স্পাসো টি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যৌথভাবে ভিন্ন মাত্রায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন করা হয়।
প্রথম পর্বে স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে পোর্তোর স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ, পর্তুগালের ক্ষমতাসীন স্যোসালিস্ট পার্টির নেতৃবৃন্দ, স্থানীয় জন্তা প্রেসিডেন্ট এন্তোনিও ফনসেকা, পোর্তো সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবসহ পোর্তো শহরের স্থানীয় রাজনৈতিক জনপ্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা নিবেদন করেন।এর পর রাত ৯.৩০ মিনিটে দ্বিতীয় পর্বে পোর্তো শহরের বিখ্যাত এন্তনীয় কমার্শিয়াল দো পোর্তো অডিটোরিয়ামে একুশের বিশেষ আলোচনা ও নৈশভোজের আয়োজন করা হয়। পর্তুগালের জনপ্রিয় টিভি সাংবাদিকের সিলভার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত এবং ভাষা শহীদের জন্যে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্পাসো টির সভাপতি জর্জ অলিভেইরা এবং শুভেচ্ছা বক্তব্যে রাখেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন। অনুষ্ঠানে পর্তুগিজ-বাংলাদেশ সম্পর্কসহ পর্তুগিজ ভাষা, সাহিত্য সংস্কৃতির সাথে আমাদের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী এবং সমাপনী বক্তব্যে দেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর এক যুগ ফূর্তি উপলক্ষ্যে এবারের অনুষ্ঠানে পর্তুগালের মূলধারার রাজনৈতিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ ৭ জন বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ১টি সংস্থাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে পর্তুগালের স্হানীয় ও পর্তুগিজ আফ্রিকান শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও নৈশভোজের পূর্বে রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর এক যুগ ফূর্তি উপলক্ষ্যে আগতো অতিথি এবং কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে কেক কেটে সংগঠনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
