সিঙ্গাপুরের পর এবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটিতে দুজন নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানাচ্ছে আমিরাতের সংবাদ মাধ্যমগুলো।
নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজন বাংলাদেশি ও একজন ফিলিপাইনের বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
আক্রান্ত বাংলাদেশির বয়স ৩৯ বছর। এর আগে সিঙ্গাপুরে পাঁচজন বাংলাদেশির এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
আমিরাতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কোনো নতুন রোগী আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এটা যেন না ছড়ায় সেজন্য সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য।
শুক্রবার সবশেষ তথ্য অনুযায়ী, চীনে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২শ ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ৪৬৫ জন। আর ১৮ হাজারের বেশি রোগীকে এখন পর্যন্ত চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে ২৫টি দেশে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
