প্রথমবারের মত সৌদি আরবে ‘হালাল’ ভাবে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। এর আগে কোনো রেস্টুরেন্ট বা কোনো প্রতিষ্ঠান ভালবাসা দিবস উপলক্ষে কোনো আয়োজন করলে দেশটির পুলিশ তাদের গ্রেফতার করতো। কেননা এই দিবসটিকে হারাম হিসেবে দেখা হত।
দেশটিতে ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের আবির্ভাবের পর থেকেই নানা সংস্কার এসেছে। তারই ধারাবাহিকতায় এবার ইতিহাসের প্রথমবারের মত সৌদিতে বিশ্ব ভালবাসা দিবস পালিত হল।ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে দেশটতে বিভিন্ন রেস্টুরেন্ট, পার্ক, ফুলের দোকানে নানা আয়োজন করা হয়েছে। যুগলেরা তাদের পছন্দের মানুষটিকে নিয়ে ফুল ও উপহার দিয়ে এবারের ভালবাসা দিবস পালন করেছে। বিভিন্ন দোকানে চকলেট, টেডি বিয়ার, বাহারি উপহার, নানান ফুল বিক্রি করা হয়েছে।
More Stories
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
