প্রকাশ পেয়েছে মাইম আইকন, প্রবাসী সাংবাদিক ও সংগঠক কাজী মশহুরুল হুদার নতুন বই ‘লিটল বাংলাদেশ, আমেরিকার বুকে মাইলস্টোন’। বইটি প্রকাশ করেছে- নন্দিতা প্রকাশ। এর প্রকাশক বি ভি রঞ্জন। বইটি পাওয়া যাচ্ছে- একুশে বই মেলা ২০২০ এর নন্দিতা প্রকাশের স্টলে (নম্বর : ২৭৬, ২৭৭ ও ২৭৮)।
বইটি প্রসঙ্গে লেখক হুদা বলেন-
লিটল বাংলাদেশ, আমেরিকার বুকে মাইলস্টোন। কারণ বাংলাদেশের বাইরে পৃথিবীর মধ্যে কমিউনিটির দ্বারা প্রতিষ্ঠিত লিটল বাংলাদেশ প্রথম এবং অদ্বিতীয়। (উল্লেখ্য আরমেনিয়ান একটি অঞ্চলের নাম করণ রয়েছে বাংলাদেশ, তা বাংলাদেশী বা প্রবাসী কতৃক নির্মিত নয়। বিস্তারিত বইয়ের ভেতর লেখা আছে।)
লিটল বাংলাদেশ আমেরিকা তথা বিশ্বের বুকে বাংলাদেশ ও বাঙারী জাতির গর্ব ও অহংকার। এখন লিটল বাংলাদেশ কেনো একটি এলাকা নয়, লস এঞ্জেলেসের বাংলাদেশী আমেরিকানকে বা ক্যালিফোর্নিয়া স্টেটকে বোঝায় না। সমগ্র আমেরিকান বাংলাদেশী কমিউনিটিকেই বোঝায়। কারণ লিটল বাংলাদেশ আমেরিকার বুকে একটিই। সারা বিশ্বে একটি। লিটল বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত আমার অংশগ্রহণ, একজন কমিটির কো অর্ডিনেটর হিসেবে অজানা কিছুই নয়। সেক্ষেত্রে এই গ্রন্থ একটি দলিল হিসেবে থাকবে। ভবিষ্যতে গবেষণালব্ধ কার্জের ধারক তথ্যাদি অনেকের কাজে আসতে পারে।
গ্রন্থটি লেখার উদ্দেশ্য, লিটল বাংলাদেশকে বাংলা ভাষাভাষিদের কাছে পৌঁছে দেওয়া। ইচ্ছা রয়েছে, বইটির ইংরেজি অনুবাদ করাব, যাতে মূলধারার মানুষের কাছে ইতিহাস হিসেবে লিটল বাংলাদেশ পরিগনিত হয়।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
