লস এঞ্জেলেসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা একুশে ফেব্রুয়ারি- ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। লিটল বাংলাদেশ কমিউনিটি একুশের প্রথম প্রহরে (১২.০১মি:) স্বদেশ চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের আয়োজন করেছে। অপরদিকে, ভ্যালীর স্পাইস প্লাস গ্রোসারী (বারব্যাংক পান্টি লস) চত্বরে সম্মিলিত বৃহত্তর লস এঞ্জেলেসবাসীর উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণের আয়োজন করেছে। রাত ০৯টা থেকে (বৃহস্পতিবার) শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া বাংলাদেশ কন্সুলেট জেনারেল লস এঞ্জেলেস ২১শে ফেব্রুয়ারি সকাল ০৯টার দিকে প্রথম পর্ব শুরু করবে। এতে থাকবে পতাকা অর্ধনমিতকরণ, পবিত্রগ্রন্থ থেকে পাঠ, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, বাণী পাঠ ও আলোচনা সভা এবং দ্বিতীয় পবের্ একই দিন সন্ধ্যা ৬টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২২ ফেব্রুয়ারী বিকেল ৫টা থেকে বুয়েন পার্ক সিটিতে বালা আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান। যেখানে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে- ইউএস কংগ্রেস জুডি চু। সঙ্গীত পরিবেশন করবে নিউজ ইয়র্ক থেকে আমন্ত্রিত শিল্পী শাহ মাহবুব। ২৩শে ফেব্রুয়ারি বিকেল ৫টায় একুশের আরও একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে । আয়োজনে রয়েছে রং সংগঠন সহ অন্যান্য সংগঠন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
