জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডার বার্ষিক সাধারণ সভা গত ২ ফেব্রুয়ারি স্থানীয় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি দেবব্রত দে তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের হিসেব বিবরণীসহ সংগঠনের সংশোধিত সংবিধান অনুমোদন করা হয়।সভার শুরুতে সংগঠনের আর্থিক হিসাব বিবরণী পেশ করেন সহ-অর্থ সম্পাদক তানভীর রেজা চৌধুরী।
সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের জন্য সর্বমোট ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতির দ্বারা এটি স্বাক্ষরিত করে অনুমোদন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও বোর্ড অফ ট্রাস্টি, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং টরন্টোতে বসবাসরত জালালাবাদবাসীর পক্ষ থেকে বেশ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় সংগঠনের কার্যক্রম, গঠনতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সহ-সভাপতি ইন্তেখাব চৌধুরী তুহিন এবং সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি। সংগঠনের সদস্য নিবন্ধন প্রক্রিয়া শীঘ্রই শুরু করার ঘোষণা করা হয়।
সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি দেবব্রত দে তমাল।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
