একুশে পদকের জন্য দুই প্রবাসী ড. নূরুন্নবী ও নাজমুননেসা পিয়ারিকে মনোনীত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে আমেরিকায় প্রবাসীদের বিভিন্ন সংগঠন।
ভাষা ও সাহিত্যের জন্য যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাসরত সিটি কাউন্সিলম্যান ও মুক্তিযোদ্ধা বিজ্ঞানী নূরন্নবী এবং জার্মানিতে বসবাসরত লেখক-সাংবাদিক নাজমুননেসা পিয়ারিকে এই পদক প্রদান করা হবে আগামী ২০ ফেব্রুয়ারি।মুক্তিযুদ্ধ এবং বাঙালির ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতি নিয়ে এরা উভয়ে বহুদিন যাবত কাজ করছেন। বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে দু’জনেরই।
বাংলাদেশের অন্যতম মর্যাদাসম্পন্ন এই পদক পাওয়ায় মুক্তিযোদ্ধা নূরন্নবী এবং লেখিকা নাজমুননেসা পিয়ারিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সেক্রেটারি শহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ড. মনসুর খন্দকার এবং সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা প্রমুখ।
এই সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে সুদূর প্রবাসে যারা বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করছেন তাদের সকলকেই উৎসাহিত করা হল বলে উল্লেখ করা হয়েছে উপরোক্ত সংগঠনের বিবৃতিতে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
