স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছিলেন নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির কাউন্সিলম্যান বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ হোসেন মোর্শেদ। আটলান্টিক সিটি পুলিশের কর্মকর্তা সার্জেন্ট কেভিন ফেয়ার মঙ্গলবার জানান, গত শনিবার রাত সাড়ে ৮টায় সিটির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান (ডেমক্র্যাট) মোর্শেদকে গ্রেফতার করা হয়েছিল। তাকে পরবর্তী তারিখে আদালতে হাজিরা দেয়ার নোটিশসহ জামিন প্রদান করা হয়েছে।
আটলান্টিক সিটি ডেমক্র্যাটিক কমিটির চেয়ারওম্যান জিওয়েন গ্যালাওয়ে লুইস এ প্রসঙ্গে গণমাধ্যমকে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট জর্জ তিব্বিত সোমবার জানিয়েছেন, আদালতের পরবর্তী তারিখ পর্যন্ত মোর্শেদের স্বাভাবিক কার্যক্রম চালাতে কোন সমস্যা নেই। আদালতের গতি-প্রকৃতির ওপর নির্ভর করছে আমাদের পদক্ষেপ। কারণ, এখন পর্যন্ত আমি বিস্তারিতভাবে কিছুই জানি না।
এদিকে, কাউন্সিলম্যান মোর্শেদ বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যেই কিছু কিছু বিবাদ, মতপার্থক্য থাকে এবং তাই ঘটেছে আমাদের মধ্যেও। আমি নিশ্চিত সবকিছু সমাধান হয়ে যাবে।
কমিউনিটির সূত্রগুলো জানিয়েছে, স্ত্রীর সাথে মোর্শেদের বনিবনায় ঘাটতির ব্যাপারটি সকলেরই জানা। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর এমন কাণ্ড সকলকে ব্যথিত করেছে। কারণ আটলান্টিক সিটিতে তিনিই প্রথম নির্বাচিত কাউন্সিলম্যান। স্ত্রীর সাথে যদি সমঝোতায় ব্যর্থ হন তাহলে তার এই আসন ধরে রাখা অসম্ভব হয়ে পড়তে পারে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
