মাঈনুল ইসলাম নাসিম :
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আর্জেন্টিনার মাউন্ট অ্যাকনকাগুয়া জয় করলেন কাজী শাহরিয়ার রহমান সুজন। পেশায় সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এই দুঃসাহসী পর্বতারোহীর স্থায়ী বসবাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট সিটিতে। বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের এই ইতিহাস তিনি রচনা করেছেন ২৭ জানুয়ারি ২০২০ আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায়। এর আগে ২০১১ সালের ১৬ ডিসেম্বর প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাকনকাগুয়া জয় করেন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।
ক্যালিফোর্নিয়ার বে এরিয়া বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী শাহরিয়ার রহমান সুজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা এবং বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বুকে নিয়ে ৬৯৬২ মিটার (২২৮৪১ ফুট) উচ্চতায় মাউন্ট অ্যাকনকাগুয়ার চূড়ায় আরোহন করেন। এই অভিযান এবং অর্জন ইতোমধ্যে তিনি বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছেন।
কাজী শাহরিয়ার রহমান সুজন এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পরপর ৩ দফায় চেষ্টা চালিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার এই সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকনকাগুয়া আরোহনে সফল হতে পারেননি। অদম্য সাধনা, প্রবল ইচ্ছাশক্তি এবং অসীম সাহস কাজে লাগিয়ে ২০২০ সালের পুরো জানুয়ারি মাস জুড়ে টানা ৩ সপ্তাহের অভিযানে অবশেষে সামিট জয়ে সফল হলেন তিনি। “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের জন্য কিছু করতে পারায় আমি গৌরবান্বিত” এমনটাই জানালেন আমেরিকান-বাংলাদেশি পর্বতারোহী শাহরিয়ার সুজন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
