লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশে আসন্ন কাউন্টি সুপারভাইজার ডিস্ট্রিক-২ এর প্রার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি ২০২০, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ একাডেমীর মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লিটল বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাংলাদেশী মূলধারায় নিজ কমিউনিটিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এলএ কাউন্টি সুপারভাইজার ডিস্ট্রিক-২ এর সকল প্রার্থীদের আমন্ত্রণ জানিয়ে এক সংবাদ সম্মেলন করে। এর উদ্দেশ্য ছিল মূলধারার রাজনীতিতে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি করা।
উল্লেখ্য, লস এঞ্জেলেস কাউন্টি পরিচালিত হয় ৫টি ডিস্ট্রিকের ৫ জন সুপারভাইজারের মাধ্যমে এবং ৫ জনের মধ্যে একজন চেয়ারপার্সন নির্বাচিত হন। যিনি মেয়র অব কাউন্টি হিসেবে পরিগনিত হন। লিটল বাংলাদেশ ডিস্ট্রিক-২ এর অন্তর্ভূক্ত হওয়ায় উক্ত ডিস্ট্রকের ৪ জন প্রার্থীকে লিটল বাংলাদেশ কমিউনিটি আমন্ত্রণ জানায়। তারা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হন এককালীন কাউন্সিল ওমেন জেন প্যারী, আইনজীবী জ্যাক জ্যং এবং স্টেট সিনেট হলি মিশেয়েলের ক্যাম্পেন ম্যানেজার লিনি রিচার্ডস। তারা স্ব স্ব পক্ষে কমিউনিটির কাছে তাদের এজেন্ডা উপস্থাপন করেন এবং কমিউনিটির প্রশ্নের উত্তর প্রদান করে।
তবে অপর আর একজন প্রার্থী কাউন্সিল ম্যান হার্ব ওয়েসন উপস্থিত হননি।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন রামপার্ট ভিলেজ নেবারহুড কাউন্সিলের কমিউনিটি ইন্টারেস্ট রিপ্রেজেন্টেটিভ কাজী মশহুরুল হুদা। শেষে ভোট অব থ্যাংস প্রদান করেন ওয়েস্টলেক নেবারহুড কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট লস্কর আল মামুন।
অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন টনি।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
