ইউরোপের দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে ফেব্রুয়ারির শুরুতে দ্বিপক্ষীয় সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দশকের মধ্যে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ইতালি এটা প্রথম দ্বিপক্ষীয় সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ইতালি সফরের তারিখ নির্ধারিত হয়েছে। এ সফরে ব্যবসা, বিনিয়োগের পাশাপাশি দেশটিতে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুও আলোচনায় থাকবে।
জানা যায়, ইতালিও বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
সফরকালে ইতালিতে বাংলাদেশের নতুন চ্যান্সারি কমপ্লেক্সের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানেও বক্তৃতা করার কথা রয়েছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইতালির সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে ১ লাখ ৪০ হাজার বাংলাদেশি দেশটিতে কর্মরত রয়েছে। বাংলাদেশের কর্মকর্তারা মনে করেন, ইউরোপের মধ্যে ইতালিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অবৈধ পথে ইতালি গেছেন।
সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তির আওতায় ইতালি থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত আনা হচ্ছে। ফেরত আসা লোকজনের পুনর্বাসন ও প্রশিক্ষণে সহায়তা দিচ্ছে ইতালি। তাদের ফেরত আনার পাশাপাশি বৈধ পথে ইতালিতে কর্মী পাঠাতে চায় ঢাকা। এ বিষয়ে এই সফরে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশ তৈরি পোশাক, হোম টেক্সটাইল, মাছ, পাট ও পাটজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে থাকে। ২০১৭-১৮ অর্থবছরে দেশটিতে ১৫০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। এ সময়ে ইতালি থেকে আমদানি ছিল ৭২ কোটি ডলারের।
এদিকে সম্প্রতি ইউরোপের অন্যতম বৃহৎ গ্যাস ও তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইএনআই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। কিছুদিন আগে প্রতিষ্ঠানটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে।
এছাড়া প্রধানমন্ত্রীর সফরে ইতালির সাথে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
