মরণঘাতী করোনাভাইরাসকে ‘শয়তান’ বলে আখ্যায়িত করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। গতকাল মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হলে বিশ্ব স্বাস্থ্য বিভাগের (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রস অ্যাধানমের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
নতুন করোনাভাইরাস থেকে বিদেশি ও চীনা নাগরিকদের কীভাবে সুরক্ষা দেওয়া যায় তা নিয়ে আলোচনায় বসেছিলেন ডব্লিউএইচও-এর প্রধান ও শি চিনপিং।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য বিভাগের প্রধানের সঙ্গে বৈঠকে আলোচনার সময় শি চিনপিং বলেন, ‘নতুন করোনাভাইরাস একটি শয়তান এবং এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চীন।’
‘আমরা শয়তানকে আড়ালে থাকতে দিতে পারি না’ বলেও মন্তব্য করেন তিনি।
চীনের এই সংকটের সময় উব্লিউএইচও এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিচক্ষণতার সঙ্গে সার্বিক সহযোগিতা করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন দেশটির প্রেসিডেন্ট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে চীনের এ পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে অভিহিত করা হয়েছে। একে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য উচ্চ ঝুঁকি হিসেবেও ঘোষণা করেছে সংস্থাটি।
প্রসঙ্গত, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ বুধবার পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে ১৩২ জনের প্রাণ গেছে। এ ছাড়া আরও ২ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টায় চীনা নববর্ষের চলমান ছুটি আরও তিন দিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে। করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর ছাড়াও বেশ কয়েকটি শহর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
