ক্যালিফোর্ণিয়া বিএনপি উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে লস এঞ্জেলেসে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারী রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মেগাসিটি লস এঞ্জেলেসের থার্ড স্ট্রীটে ‘বাংলা একাডেমী মিলনায়তনে’ অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্ণিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। এদিন বিএনপির অনুষ্ঠানে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, প্রবাসী বাংলাদেশী কম্যুনিটির সিনিয়র নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকগণ, সাংবাদিক ও মিডিয়াকর্মীবৃন্দ ছাড়াও বিএনপি’র বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকরা উপস্হিত ছিলেন।

ক্যালিফোর্ণিয়া বিএনপি’র এ আয়োজনে ‘শহীদ জিয়ার জীবন ও কর্মের’ উপর নির্মিত একটি তথ্যবহুল প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেছে, যা আগত অতিথি ও দর্শকদের প্রশংসা কুঁড়িয়েছে। প্রামাণ্য ভিডিও চিত্রটি সম্পাদনা করেছেন দলের সাংগঠনিক সম্পাদক মারুফ খান। শহীদ জিয়ার জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ক্যালিফোর্ণিয়া বিএনপির সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান। বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়ার রূহের মাগফিরাত করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দলের যুগ্ম-সাধারন সম্পাদক লায়েক আহমেদ, বিশেষ মুনাজাত পরিচালনা করেন সহ-সভাপতি আফজাল শিকদার। এদিন শহীদ জিয়ার রূহের মাগফিরাতসহ, আরাফাত রহমান কোকো ও কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে।

আলোচনা পর্বে শহীদ জিয়ার স্মৃতিচারন করে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন প্রবাসী মুক্তিযোদ্ধা আবদুল হান্নান ও আবুল খায়ের, সাবেক ডাকসু নেতা জিয়াউর রহমান, বাফলা’র প্রেসিডেন্ট শিপার চৌধুরী, বাফলার সাবেক প্রেসিডেন্ট মেজর এনামুল হামিদ (অব:), বাফলার সাবেক প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রনেতা খোন্দকার আলম, ক্যালিফোর্ণিয়া বিএনপির সাবেক সভাপতি মোঃ আঃ বাছিত, সাবেক সভাপতি সামসুজ্জোহা বাবলু, সভাপতি বদরুল চৌধুরী শিপলু, সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন, সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম প্রমুখ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দর্শন ও আদর্শ, তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশী জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনকে প্রতিষ্ঠিত করতে হলে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এই যে স্বৈরাচার ও একনায়কতন্ত্রী সরকারকে হটিয়ে আমাদের গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে হবে। আজকে বিএনপির দায়িত্ব অনেক, আমাদের যুবকদের দায়িত্ব অনেক, আমাদের তরুণদের দায়িত্ব অনেক।
এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে আমরা গণতন্ত্রের মা বলছি, তাকে যদি মুক্ত করতে হয়, গণতন্ত্র ও অধিকারকে যদি মুক্ত করতে হয়, আমাদের তরুণ নেতা তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে আনতে হয়- তাহলে দুর্বার গণআন্দোলন সৃষ্টি করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।
More Stories
আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
