আমেরিকান কৃষাঙ্গ যুবকের গুলিতে এক বাঙালি তরুণী নিহত হয়েছেন। গত শুক্রবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। সিনথিয়া কস্তা(২২) নামের এই তরুণী তার কৃষাঙ্গ প্রেমিক ডেরিক ম্যান-এর সাথে দেখা করতে গেলে এ ঘটনা ঘটে। গত শুক্রবার ইন্ডিয়ানা পুলিশ ফোন করে সিনথিয়ার বাবা এন্ড্রু ডি’কস্তাকে মৃত্যুর খবর নিশ্চিত করে। সিনথিয়া তার পিতা এন্ড্রু ডি’কস্তা ও মা সিসিলিয়া কস্তা মেরিল্যান্ডের সিলভার স্প্রিং শহরে নিজ বাড়িতে বসবাস করতেন। এই ঘটনা মেট্রো ওয়াশিংটনের বাঙালি সত্যের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর নিহতের বাড়িতে কমিউনিটির মানুষ ছুটে যান। সিনথিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা কিছুক্ষণ পর পর হাউমাউ করে কাঁদছেন।
জড়িয়ে ধরছেন একে-ওকে। সিনথিয়ার নানী অসুস্থ হয়ে পড়েছেন। তার পিতা অঝোরে কেঁদে চলেছেন মেয়ে হারানো বেদনায়। স্থানীয় নার্স মিলিতা মন্ডল ও প্রভাতী সিসিলিয়া রোজারিও বার বার ব্লাড প্রেসার চেক করছেন।
নিহতের মা সিসিলিয়া জানায়, সিনথিয়া চাকরির সুবাদে ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলনে গেলে ডেরিক নামের এক কৃষাঙ্গ যুবকের সঙ্গে দেখা হয়। প্রথম দেখাতে ডেরিক সিনথিয়াকে ভালো লাগলে তাকে বিয়ের প্রস্তাব দেয়। সিনথিয়া বিষয়টি নিয়ে মা-বাবার সাথে আলাপ করেন। তারা যুবকে দেখতে চাইলে তিনি ওই যুবককে বাসায় নিয়ে পরিচয় করিয়ে দেন। সেনাবাহিনীতে কর্মরত সুঠাম দেহের ডেরিকের সাথে মেয়ের বিয়ে দিতে না চাইলে সিনথিয়া নিজের তাগিদে ওই যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ডেরেক ভার্জিনিয়ায় থাকতে সিনথিয়া প্রায়ই তার বাড়ি চলে যেতেন। এক সময় ডেরেকের সাথে খুনসুঁটি দেখা দিলে সিনথিয়া ছয় মাস পূর্বে মা-বাবার কাছে চলে আসেন। মা কারণ জানতে চাইলে সিনথিয়া জানায়, ওই যুবক সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছে এবং তাকে ইন্ডিয়ানা নিজ বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু তিনি আত্মীয়-স্বজন ছেড়ে মেরিল্যান্ড ছাড়তে চান না। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্যের কারণে তিনি চলে আসেন ছয় মাস পূর্বে।
গত ১৩ জানুয়ারি সিনথিয়া নিজে ড্রাইভ করে ইন্ডিয়ানায় ডেরেকের সাথে দেখা করতে যান মা-বাবার বাধা উপেক্ষা করে। সিনথিয়া ইন্ডিয়ানা থেকে তার মার সাথে প্রতিদিন টেলিফোনে বলতেনÑ সব ঠিক আছে। গত শুক্রবার বিকেলে ইন্ডিয়ানা পুলিশ সিনথিয়ার বাবাকে বলে, তার মেয়ে গুলিতে নিহত হয়েছে। পুলিশ ইতোমধ্যে ডেরেককে গ্রেফাতর করেছে। প্রথমে ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিলো। পরে ময়না তদন্তে দেখা গেছে তাকে পিছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করলে পিছন থেকে কিভাবে গুলি করা সম্ভব? পুলিশ সন্দহভাজন ডেরেককে জেরা করলে সে খুনের কথা স্বীকার করে। মৃতদেহ এখনো ইনিডিয়ানা মর্গে রয়েছে।
এ ঘটনায় ওয়াশিংটন বাঙালি পাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক নিজ সন্তানদের কথা চিন্তা করে আতংকে আছেন। এ ঘটনায় স্থানীয় বিভিন্ন পেশার মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
মেট্রো ওয়াশিংটনে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট জোসেফ বাবলু গমেজ। তিনি তার টুইট বার্তায় লিখেছেন, ‘আমাদের সমাজের জন্য খুবই দুঃখজনক ঘটনা। বর্তমান ও আগামী অভিভাবকদের উচিত নতুন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু সন্তানদের সামনে তুলে ধরা, যা পূর্বে ছিল না। পিতামাতাকে বর্তমান প্রজন্মের মিশ্র সংস্কৃতি এবং সন্তানদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের ওপর পর্যবেক্ষণ করতে হবে। সন্তানরা যেন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে সেদিকে উৎসাহ দিতে হবে। বাংলাদেশ খ্রিষ্টান কমিউনিটি সোসাইটির প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা বাবলু ডি’কস্তা বলেন, খুবই দুঃখজনক ঘটনা। তবে এই ঘটনা থেকে পিতামাতারা শিক্ষা নিতে পারে।
তিনি বলেন, শত ব্যস্ততার মধ্যেও সন্তানকে প্রচুর সময় দিতে হবে। আমরা এই দেশে এসেছি সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে। এখন তাদের জন্য দিন-রাত কাজ করতে গিয়ে যদি সন্তান বিপথে যায় তাহলে এদেশে এসে কি লাভ? রাঙ্গামাটিয়া ধর্মপল্লী প্রবাসী কল্ল্যাণ সমিতির প্রেসিডেন্ট সুবাস আব্রাহাম ডি’কস্তা বলেন, পিতামাতাকে আরো সচেতন হতে হবে। ছেলে-মেয়ে কোথায় যায়, তার বন্ধুরা কেমন পরিবেশের এই বিষয়ে খোঁজ নিতে হবে। সন্তানদের বেশি সময় ধরে ইন্টারনেট, মোবাইল এবং ট্যাব ব্যবহার থেকে দূরে রাখতে হবে। সর্বোপরি সন্তানকে নৈতিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহিত করতে হবে। আদর্শ পরিবার গঠনে পিতামাতার ভূমিকা অনেক। সুন্দর পরিবার গঠনে পিতামাতার ভূমিকা কি কি তা জানতে হবে। তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
More Stories
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
পাঠকের কলাম: লস এঞ্জেলেসে কি আসলেই ফোবানা হচ্ছে?
(মতামতের জন্য সম্পাদক দায়ী নহে) লস এঞ্জেলেসে ৪০তম ফোবানা ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এই ফোবানার আয়োজক কমিটি প্রচার...
