আগামী উত্তর আমেরিকা বাংলা কবিতা ও সাহিত্য সম্মেলন ২০২০-এ বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন পর্ব রাখার ঘোষণা দিয়েছে সম্মেলন পরিচালনা কমিটি। বিষয়টি জানিয়েছেন- সম্মেলন কমিটির প্রেসিডেন্ট আতিকুর রহমান আতিক ও সেক্রেটারী কাজী মশহুরুল হুদা।
তারা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণার কথা জানান। তারা জানান, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম বর্ষ উপলক্ষে বিশ্বব্যাপী যে মুজিব বর্ষ পালিত হচ্ছে তার সাথে উত্তর আমেরিকা বাংলা কবিতা ও সহিত্য সম্মেলন ২০২০তে একাত্ম হয়ে উদযাপন করা হবে।
এই বিশেষ পর্বে বাংলা সাহিত্যে বঙ্গবন্ধুর অবদান ও তার গ্রন্থ সমূহের উপর আলোচনা, চিত্র প্রদর্শনী এবং চিত্রাংকন প্রতিযোগিতার ব্যাবস্থা করা হবে। আয়োজকরা জানান, ফ্লোরিডার ফোর্ড লওডারডেল অনুষ্ঠিতব্য উত্তর আমেরিকা বাংলা কবিতা ও সাহিত্য সম্মেলন ২০২০ হবে আগামী ১১ ও ১২ জুলাই। ইতিমধ্যে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এ সম্মেলনে অতিথিরা যোগদান এবং অংশগ্রহণের ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।
এরই মধ্যে ব্যাপক সাড়াও পাওয়া গেছে। হোস্ট সংগঠন বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা ব্যাপক আয়োজনে দুদিনব্যাপী এই সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
