লস এঞ্জেলেস থেকে তপন দেবনাথ :
লস এঞ্জেলেসে রাইটার্স এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার আয়োজনে ‘কবিতা সাঁঝ প্রদীপ সন্ধ্যায়’ শিরোনামে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত বাংলাদেশ একাডেমিতে এই কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস কন্স্যাল (কমার্শিয়াল) আল মামুন ও মহিতোষ মুখার্জি।
স্বরচিত কবিতা ও বিভিন্ন বিখ্যাত কবিদের কবিতা থেকে আবৃতি করেন- কাজী মশহুরুল হুদা, সৈয়দ এম হোসেন বাবু, জামাল হোসাইন, মোবারক হোসেন, আমিনুল হক আমিন, কামরান তাওহিদ, হাসিনা বিনতে হোসেন, সাজিয়া হক মিমি, কানিজ রশিদা, ফিরোজ আলম, আব্দুল খালেক, উম্মে সালমালাকী, হানিফ সিদ্দিকী, নাসরিন হাসান, আয়ুব হাসান প্রমুখ।
মনোরম এই কবিতা সন্ধ্যাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোহেল রহমান বাদাল, লস্কর আল মামুন, মিথুন চৌধুরী, জাহিদ হোসেন পিন্টু, মহিতোষ মুখার্জি, খন্দকার আলম, পংকজ দাস।
বাংলা কবিতার বর্তমান হালচাল নিয়ে পর্যবেক্ষণ মূলক বক্তব্য রাখেন ভাইস কন্স্যাল আল মামুন। ২৩ বছর আগে রাইটার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা ও এর পথ চলা।
বাংলা কবিতা নিয়ে সারগর্ভ আলোচনা করেন মুক্তাদির চৌধুরী তরুণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মশহুরুল হুদা। অত্যন্ত ছিমছাম এই কবিতা সন্ধ্যায় প্রচুর লোক সমাগম হয়।

More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
