তিন দিনের সরকারি সফরে আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের আমন্ত্রণে একটি সাসটেইনেবিলিটি উইকে যোগ দিতে আবুধাবি যাচ্ছেন তিনি।
আবুধাবিতে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান মাসদার এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে। আগামী রোববার বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট যোগে আবুধাবি যাবেন প্রধামন্ত্রী। স্থানীয় সময় রাত পৌনে ১১টায় দেশটির বিমানবন্দরে তাকে বহনকৃত বিমানটি অবতরণ করবে।
আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টায় বিমান বাংলাদেশের আরেকটি ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি ত্যাগ করার কথা রয়েছে।
আবুধাবি সাসটেইনেবিলিটি উইকে যোগ দিতে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে স্বপ্ন পূরণের সফর হিসেবে দেখছেন প্রবাসীরা। কেননা গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর আমিরাত সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এ. কে আবদুল মোমেন আবুধাবি দূতাবাসের একটি অনুষ্ঠানে ভিসা সংক্রান্ত জটিলতা দূর করার কথা বলেছিলেন।
একই অনুষ্ঠানে আবুধাবির ক্রাউন প্রিন্স ও আমিরাতের উপ রাষ্ট্রপতি শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক সৌজন্য সাক্ষাতে শেখ হাসিনাকে তার পরবর্তী আমিরাত সফরের আগে বাংলাদেশের ভিসাসংক্রান্ত জটিলতার সমাধান করার আশ্বাস দিয়েছিলেন। একই সঙ্গে বাংলাদেশের নতুন ভিসা ইস্যু ও প্রবাসীদের ভিসা ট্রান্সফার চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে ২০১২ সালের ১২ আগস্ট থেকে বন্ধ থাকা শ্রমিক ভিসা ও প্রবাসীদের ভিসা ট্রান্সফার সংক্রান্ত জটিলতা সমাধানের আশাও করছেন আরব আমিরাতের বাংলাদেশি প্রবাসীরা।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
