সৌদি আরবের দাম্মাম শহরে আনোয়ার আলী নামে এক প্রবাসী বাংলাদেশি চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৩১ ডিসেম্বর দাম্মাম শহরের আলবাদিয়া এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
আনোয়ার আলীর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর আজিমপুর গ্রামে। তার বাবার নাম ফজু শেখ।
এদিকে আনোয়ারের নিখোঁজ হওয়ার খবর দেশে তার পরিবারকে জানানো হলে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার। ছেলে নিখোঁজ থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বাবাও।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ আনোয়ার আলী ১৫ বছর আগে কাজের জন্য সৌদি আরবে আসেন। তিনি দেশটির পূর্ব প্রদেশের রাজধানী দাম্মাম শহরের আলবাদিয়া এলাকার ১২ নম্বর রোডের ২২৬ নম্বর ভাড়া বাড়িতে বসবাস করতেন। সেখানে আল-ইব্রাহীম নামে এক সৌদি নাগরিকের তত্ত্বাবধানে বাসা-বাড়ির প্রিন্টিং ও রংয়ের কাজ করতেন। তিন মাস আগে আনোয়ার দেশে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে ফিরে আসেন।
আনোয়ার আলীর বড় ভাই শের আলী জানান, গত ৩১ ডিসেম্বর সৌদি আরবের স্হানীয় সময় বেলা ১১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে বাসা থেকে বের হন আনোয়ার। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সেখানে অবস্থানরত স্বজনরাও কোনো সন্ধান পাচ্ছেন না।
আনোয়ারের মালিক(কফিল) আল-ইব্রাহীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও আনোয়াকে খুঁজে পাচ্ছেন না বলে জানান।
এদিকে, নিখোঁজ আনোয়ার আলীর সন্ধান পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
