জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার সকালে ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে দাবি করা হয়, নতুন বছরের শুভেচ্ছা জানাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন মোদি।
এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মোদি বলেন, ইন্দো-মার্কিন সম্পর্ক ক্রমশ শক্তিশালী হয়েছে। কৌশলগত সম্পর্ক গভীর করার ক্ষেত্রে গত বছর যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দু’দেশের পারস্পরিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আগামী দিনেও ট্রাম্পের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন মোদি।’
উল্লেখ্য, গত শুক্রবার মার্কিন এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির। তার মৃত্যুতে আমেরিকার বিরুদ্ধে সবরকমের পদক্ষেপ নেওয়ার হুংকার দিয়েছে ইরান। শুধু তা-ই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে ইরান।
More Stories
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
