বাংলাদেশ স্কুলের পাশাপাশি প্রথমবারের মত বাহরাইনে চালু করা হয় বাংলাদেশ হাফেজিয়া মাদ্রাসা। যার ফলে প্রবাসে বাংলা ও ইংরেজির পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার সুযোগ হয়। প্রতিষ্ঠার এক বছর অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদাপর্ণ করলো মাদ্রাসাটি।
প্রথম বর্ষপূর্তিতে মাদ্রাসার উদ্যোগে গত ২৯ ডিসেম্বর দেশটির রাজধানী মানামায় কিউ রেস্টুরেন্টে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বার্ষিক মূল্যায়ণে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাওলানা আতাউর রহমান ও মজিবুর রহমানের পরিচালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর (সচিব, শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আইনুল হক, বাংলাদেশ সমাজের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
এতে প্রতিষ্ঠানের এক বছরের হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন মাদ্রাসার মুতাওয়াল্লি সোহেল মিয়া। এছাড়া আরও বক্তব্য রাখেন মহিউদ্দিন, মঞ্জুর আহম্মেদ, এম এ হাশেম, মোহাম্মদ কায়েস আহম্মেদ, শাহজালাল, হামেদ কাজী হাছান, খুরশিদ আলম, খায়রুল বাশার, মাজহারুল ইসলাম বাবু, কাউছার আলম, আবুল বাশার, জয়নুল আবেদীন, মোস্তফা কামাল, আকতার হোসেন কাঁচা মিয়া, মিজানুর রহমানসহ সকল শিক্ষক ছাত্রছাত্রী, অভিভাবক ও কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা কেরাত ও ইসলামি সংগীত পরিবেশন করেন।অতিথিরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজেরা নানা প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাইকে বিভিন্ন সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহবান জানান। পরে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও এক নৈশভোজের মাধ্যমে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
