পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন মঙ্গলবার বিদেশস্থ বাংলাদেশের মিশনপ্রধানদের কাছে লেখা এক পত্রে মিশনসমূহকে আরও প্রবাসীবান্ধব হওয়ার নির্দেশনা দেন। মিশনসমূহে কনস্যুলার সেবা প্রদানে অধিকতর মনোযোগী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখারও নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন কনস্যুলার সেবার মানন্নোয়নে এবং প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানে মিশনসমূহের যে কোনো মতামত বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, ২৪ ঘণ্টা হটলাইন, দূতাবাস অ্যাপস, অভিযোগ বাক্স স্থাপন, এয়ারপোর্টে সিসিটিভি স্থাপনের মাধ্যমে সেবার মান উন্নীতকরণ ও হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রবাসীদের সমস্যাগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত বিবেচনা করতে হবে।
তিনি পত্রে আরও উল্লেখ করেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ঘোষণা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে প্রেরিত রেমিটেন্সের বিপরীতে ২ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হচ্ছে।
বাংলাদেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে স্বাগতিক দেশ কিভাবে সহযোগিতা করতে পারে, তা পরীক্ষা করে সে অনুযায়ী সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করার জন্যও নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরি হলে একদিকে যেমন বিদেশি বিনিয়োগকারীরা তার ফল উপভোগ করবে, একইসঙ্গে আমাদের দেশে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় তার কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) গঠিত হয়েছে। দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে এ প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা করেন।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দেশের উন্নয়নের গতি ধরে রাখতে দক্ষ জনশক্তি গড়ার প্রথম এবং প্রধান পদক্ষেপ শিক্ষিত, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এবং সামাজিকভাবে সচেতন তরুণ সমাজ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে। দক্ষ মানবসম্পদ তৈরির অংশ হিসেবে সারাদেশে ৫,৮০০ ডিজিটাল সেন্টার তৈরির মাধ্যমে ৬০০ ধরনের সরকারি সেবা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আজ ৯ কোটির ওপরে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে আজ দেশের প্রত্যন্ত অঞ্চলেও যোগাযোগ এবং সম্প্রচার ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে।
More Stories
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
