উত্তর আমেরিকা বাংলা কবিতা ও সাহিত্য সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হবে আগামী আগষ্ট ২০২০ সালে। এক বিজ্ঞপ্তিতে কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক ও সচিব কাজী মশহুরুল হুদা জানিয়েছেন এ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়।
উত্তর আমেরিকা বাংলা কবিতা ও সাহিত্য সম্মেলন ২০২০ হোষ্ট সংগঠন থাকবে বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন, কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি কামাল চৌধুরী প্রমুখ।
উত্তর আমেরিকা বাংলা কবিতা ও সাহিত্য সম্মেলন কমিটি প্রবাসে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করবে বলে লস এঞ্জেলেস থেকে জানিয়েছেন কাজী মশহুরুল হুদা।
উত্তর আমেরিকা বাংলা কবিতা ও সাহিত্য সম্মেলন ২০২০ বিষয়ক কর্মসূচীর ঘোষণা আগামীতে বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডার আহ্বায়ক কমিটি কতৃক প্রচারিত ও প্রকাশিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
