গত এক দশকের সেরা পাসপোর্ট নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট। পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক হিসাবে দেশটিকে এ খেতাব দেওয়া হয়েছে।
শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আশ্চর্যজনক হারে গত ১০ বছরে আমিরাতের পাসপোর্টের ক্ষমতা বেড়েছে প্রায় ১৬১ শতাংশ। এতে আরব দেশের মধ্যে তারাই প্রথম পাসপোর্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে।
আমিরাতি পাসপোর্টের বর্তমান মোবিলিটি (গতিশীলতা) স্কোর ১৭৯। বিশ্বের প্রায় ৯০ শতাংশ দেশেই তারা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করে।
দশকের সেরা পাসপোর্টের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। দশকজুড়ে এ তালিকায় জাপান ও সিঙ্গাপুর কয়েকবার আসা-যাওয়া করলেও বেশিরভাগ সময়ই তা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই দখলে রেখেছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
