নববর্ষ ২০২০ উপলক্ষে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মাননা তালিকায় দুই ব্রিটিশ বাঙালি নারী স্থান পেয়েছেন। তারা হলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেয়ার পারভীন হাসান এবং ২০১৫ সালের ব্রিটিশ বেইক অব চ্যাম্পিয়ন নাদিয়া হোসাইন। ব্রডকাস্টিং এবং রন্ধনশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নাদিয়া হোসাইনকে এমবিই খেতাব প্রদান করা হয়েছে।
কমিউনিটি সার্ভিস এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে সমতা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এমবিই খেতাবে ভূষিত হয়েছেন পারভীন হাসান।
এবার ১ হাজার ৯৭ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৭২ শতাংশই পান কমিউনিটি সেবার স্বীকৃতি। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ৫৫৬ জনই নারী।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
