সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে জেদ্দা আসার পথে জান্নাতুল বাকি মসজিদের সামনে একটি প্রাইভেট কার উল্টে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাজ্জাদ (২৬), মেহজাবিন ফাইম (২৪)। আহতরা হলেন- মতিউর রহমান (৩০),হানিফা (২৪) ও সেলিম (৩৪)। তারা মদিনা থেকে জেদ্দা সফর করছিলেন।
নিহত সাজ্জাদ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুছাপুর ইউপির বাজুবাগ গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে। ফাইমের বাবার নাম সালাউদ্দিন, তারা বন্দর ভূঁইয়া বাড়ি ছালাবাবার মাজার এলাকার বাসিন্দা।
হতাহতের শিকার ব্যক্তিরা একটি মাছের বাজারে বিক্রেতা হিসেবে কাজ করতেন। নিহতদের এক বন্ধু জানান, বকেয়া টাকা আনতে একটি পাজেরো গাড়িযোগে জেদ্দা থেকে মদিনা যান তারা। ফেরার পথে শুক্রবার রাত ১টার দিকে জান্নাতুল বাকি এলাকার মসজিদের সামনে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ ও ফাইম। এ ঘটনায় আহত হন বাকি তিনজনকে উদ্ধার করে মদিনায় কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
