মেডিকেল বোর্ডের রিপোর্টের সাঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থার মিল নেই এমন দাবি করেছেন বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ অভিযোগ করেন।
সোমবার বেলা ৩টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার পরিবারের সদস্যরা। তাদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার সেজো বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে অভিক এস্কান্দার।
বিকাল সাড়ে ৪টার দিকে সাক্ষাৎ শেষে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া শরীর খুবই খারাপ। এখন তার পেটের ব্যথা। হাঁটাচলা পারছেন না। ঠিকমত খেতে পারছেন না। ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছে না। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এখানে কিভাবে সে বাঁচবে? ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না।
গত ১৪ ডিসেম্বর স্বজনদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে।
এর আগে গত ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন।
More Stories
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে...
একটি দল ভোটারদের এনআইডি-বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম
একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড, ফোন নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী...
নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে...
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি)...
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি...
‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।...
