যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। স্থানীয় সময় সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম। পরে হাইকমিশনার মুহ. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও কাউন্সিলর (শ্রম) মো: হেদায়েতুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় হাইকমিশন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের উদ্দেশে একে একে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ করেন ডেপুটি হাই কমিশনার ওয়াহিদা আহমেদ, কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, মো. মশিউর রহমান তালুকদার, মো. রাজিবুল আহসান।
এসময় ডিফেন্স অ্যাডভাইজার কমোডর মোশতাক আহমেদ, প্রথম সচিব কাউন্সিলর মো. মাসুদ আহমেদ, প্রথম সচিব পলিটিকাল রুহুল আমিনসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাল-সবুজ পতাকা, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বিজয় দিবস পালনের জন্য দূতাবাস প্রাঙ্গণে ভিড় জমান দূর-দূরান্ত থেকে ছুটে আসা কয়েকশ’ প্রবাসী বাংলাদেশি। এ সময় পুরো হাইকমিশন চত্বর প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
