রোহিঙ্গা নিধন, গণহত্যা এবং নির্যাতনের দায়ে মিয়ানমারের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পেশাজীবী নাগরিকরা।
দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানির শেষ দিন বৃহস্পতিবার এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।নিউ ইয়র্কের ম্যানহাটনে মিয়ানমার কনস্যুলেটের সামনে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই সমাবেশের আয়োজন করে কনশাস সিটিজেনস অব ইউএসএ নামে একটি সংগঠন।
সংগঠনটির আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত নীরব এই প্রতিবাদ সমাবেশে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ছাড়াও বিভিন্ন দেশের মানুষ যোগ দেন। এ সময় অংশগ্রহণকারীরা মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে অনেকদিন ধরে চলে আসা হত্যা, ধর্ষণ ও বাস্তুচ্যুত করার অভিযোগে দেশটির বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন।
সমাবেশ চলার সময় অংশগ্রহণকারীদের হাতে ‘হত্যা বন্ধ করো’, “নির্যাতন থামাও” “বিচার নিশ্চিত করো”, “রোহিঙ্গা শরনার্থীদের অধিকার দিয়ে নিজ দেশে ফিরিয়ে নাও” ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সেখানে বাংলাদেশের গণমাধ্যমকর্মী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ডা. ফেরদৌস খন্দকার বলেন, “দেখুন এটি কেবল বাংলাদেশের জন্যে সমস্যা নয়। এটি গোটা মানবতার সংকট। নিরপরাধ নারী, শিশুসহ সর্বস্তরের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, তার বিচার হতেই হবে। আর সেটি নিশ্চিত করার এখনই সময়”।
একই সাথে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ, তাদেরকে সম্মান দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। এজন্যে বিশ্ব সম্প্রদায়কে আরও সোচ্চার হবার আহবান জানান ডা. ফেরদৌস খন্দকার।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
