পেনশন ব্যবস্থা সংস্কার ও চাকরির বয়সসীমা বাড়ানোর প্রতিবাদে ধর্মঘটের কারণে ফ্রান্সের যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। খুবই সীমিত পরিসরে সামান্য যানবাহন চলাচল করলেও তা যাত্রীর তুলনায় খুবই স্বল্প। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী । এমনি সংকটময় সময়ে ধর্মঘটের সপ্তম দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে আরইআরডিতে চলমান ট্রেনেই সন্তান প্রসব করেন এক নারী।
বুধবার ফ্রান্সের রাজধানীর প্যারিসের উপকণ্ঠে ভিলেনিউভ-সেন্ট-জর্জেস স্টেশনে স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে । সেখানের গণমাধ্যম দ্যা লোকাল ফ্রান্স সূত্রে জানা যায়, প্যারিসের ‘গ্যার দ্যু লিয়ন’ স্টেশন থেকে আরইআরডিতে উঠেছিল ঐ নারী, ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুদূর যেতেই তার প্রসব বেদনা শুরু হয়। এসময় আশেপাশে কোন স্টেশন না থাকায় ঐ নারীর পাশে দাঁড়ায় অন্য নারী যাত্রীরা এবং ট্রেনের স্টাফরা। পরে আরইআরডি ট্রেনটি প্যারিস থেকে ১৫.৫ কিলোমিটার দক্ষিণপূর্বের ভিলনেভ সেন্ট জজ স্টেশনে দ্রুত থামানো হয়। সেখানে ফ্রান্স ফায়ার সার্ভিসের নারী সদস্যরা স্টেশনে নারীটিকে দ্রুত নামানো মাত্রই ভিলেনিউভ-সেন্ট-জর্জেস স্টেশনেই কন্যা শিশুর জন্ম দেয় এ নারী। নারীটি সন্তান জন্ম দেয়ার সাথে সাথে স্টেশনে ঐ নবজাতকের আজীবন ভ্রমণ ফ্রি ঘোষণা করা হয় এবং অভিনন্দন জানানো হয়।এসএনসিএফের এক মুখপাত্র বলেন, আমাদের একটি নতুন গ্রাহক হয়েছে এবং আমরা ইশারায় এ নবজাতকে স্বাগত জানাতে চাই। এ ঘটনায় ফ্রান্সের নিয়ম অনুযায়ী প্যারিসের পরিবহন সংস্থা আরএটিপি, আরইআর এবং এসএনসিএফ কর্তৃপক্ষ এ নবজাতকের জন্য পুরস্কার স্বরুপ আজীবন সম্পূর্ণ যাতায়ত ফ্রি ঘোষণা করেন। এর আওতায় আরএটিপির আওতাধীন সকল বাস, ট্রেন ও ট্রামে ঐ শিশু বিনামূল্যে ভ্রমণ করতে পারবে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
