মাদ্রিদে ঢাকা জেলা প্রবাসীদের সংগঠন ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত রবিবার (৮ ডিসেম্বর) স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মো. শাহ আলম সভাপতি ও এস এম মাসুদুর রহমান সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন-এর প্রধান উপদেষ্টা হাজী আজিজুল হক খালেক। উপদেষ্টা এস এম আহমেদ মনিরের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন উপদেষ্টামন্ডলীর সদস্য ইফতেখার আহমেদ লিটন মোল্লা, মাহবুব, ইনসাফ সুমন ভূঁইয়া, সরফরাজ নেওয়াজ বাবু, নুরুল আমীন ও মো. নুরুল হক। এছাড়াও বক্তব্য দেন- রুবেল সামাদ, আবু বক্কর, আরজু মিয়া, আব্দুল মন্নান, আজহার মুন্না, আশরাফুল আলম, রনি রঞ্জু ভূঁইয়া, নাদিম সালেহ, মাজহারুল ইসলাম, রাজিবুল করিম তালুকদার, মো. শাকিল, রুবেল মিয়া, মো. হোসেন আলী, নাদিম হোসেন প্রমুখ।
সভায় আলোচনা পর্যালোচনা শেষে ২০২০-২১ সালের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি রুবেল সামাদ, সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রনি রঞ্জু ও সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর।
স্পেনে ঢাকা জেলার প্রবাসীদের ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনকে কার্যকরী রেখে ঢাকার সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন নতুন কমিটির সদস্যরা।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
