আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উপলক্ষ্যে লস এঞ্জেলেসে আয়োজন চলছে বিভিন্ন অনুষ্ঠানমালার। লস এঞ্জেলেসের অদূরে পেরিস শহরে ‘বর্ণমালা’ বাংলাদেশী কমিউনিটি অব রিভার সাইড কাউন্টির প্রবাসীরা আগামী ৭ ডিসেম্বর, শনিবার ২০১৯ এ বিজয় ৭১ নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ‘ফ্রিডম অব বাংলাদেশ’ এর উপর বিশেষ আলোচনা সভা থাকবে এবং সাংস্কৃতিক সন্ধ্যা। আগামী ১৫ ডিসেম্বর ১০তম বাংলার বিজয় বহরের অনুষ্ঠান হবে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে। সারা দিনব্যাপী অনুষ্ঠানে দুপুর বেলায় থাকবে গাড়ীর শোভাযাত্রা এবং সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানমালা। এবার বাংলার বিজয় বহরে জেসমিন খান ফাউন্ডেশনের এওয়ার্ড মনোনিত ৪ জনকে সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে। এছাড়া রামপাট নেবারহুড কাউন্সিল অংশগ্রহণ করবে ১০তম বাংলার বিজয় বহরে। আগামী ১৬ ডিসেম্বর কন্সুলেট জেনারেল অফিসে সকাল ৯টায় পতাকা উত্তোলন করা হবে অফিসের নিজস্ব ভবনে এবং সাড়ে ৯টায় থাকবে আলোচনা পর্ব। বিকেলে থাকবে সাংস্কৃতিক পর্ব। একই দিনে ১৬ ডিসেম্বর লিটল বাংলাদেশ কমিউনিটি লিটল বাংলাদেশের মুক্তিচত্বরে অস্থায়ী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করবে। মুক্তিযোদ্ধাদের প্রতি গ্র্যান্ড অব অনার প্রদান করা সহ বেলুন ওড়ানো হবে এবং উন্মুক্ত প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা থাকবে। সময় সকাল ১১টা। স্থান- থার্ডস্ট্রীট ও আলেকজেন্ডিয়ার সংযোগস্থলে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
