আইসিসির সহযোগী সৌদি ক্রিকেট সেন্টার অনুমোদিত রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) আয়োজিত ওয়েস্টার্ন ইউনিয়ন (মানি ট্রান্সফার) টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মরুভূমির টাইগার খ্যাত সৌদি প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট টিম ‘গ্রীন বাংলা’।
সম্প্রতি রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৪ নম্বর মাঠে ভারতীয় ক্লাব ‘দানা ট্রেডিংকে’ ২৫ রানের ব্যবধানে হারায় ‘গ্রীন বাংলা’।টস জিতে গ্রীন বাংলাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় দানা ট্রেডিং এর দলপতি রিয়াস সুক্কুন। শুরুতেই বাদল আর গ্রীন বাংলার দলপতি জাকিরের উড়ন্ত সূচনায় ও আবুল কালামের চমৎকার ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১২ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয় গ্রীন বাংলা।
গ্রীন বাংলার পক্ষে বাদল ৩৩ বলে ৪৪, জাকির ৩৬ বলে ৭০, কালাম ১১ বলে ৩২ রান করেন। দানা ট্রেডিং-এর পক্ষে বল হাতে দলপতি রিয়াস সুক্কুন ৪১ রানে ৪টি, মামুন ৩৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন।
২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলতে সক্ষম হয় ভারতীয় ক্লাবটি। তাদের পক্ষে ওয়াকার আহমেদ ১৯ বলে ৩৯ ইসতিয়াক ২৪ বলে ৩৮ এবং হাজিম ২১ বলে ২৬ রান করেন। বল হাতে গ্রীন বাংলার রিয়াজ ২৬ রানে ২, সুমন ৪০ রানে ২টি, জাকির, রায়হান, বাপ্পি, শুভ ১টি করে উইকেট নেন। ব্যাট হাতে ৭০ এবং বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় গ্রীন বাংলার দলপতি জাকির হোসেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
