মালয়েশিয়া সরকারের ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় সেখানে বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মালয়েশিয়ার ’ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২৯ হাজারের অধিক অবৈধ বাংলাদেশি দেশে ফিরেছে । তবে শেষ সময়ে এসে উড়োজাহাজের আকাশ ছোঁয়া টিকিটের মূল্য বৃদ্ধি ও টিকিট সংকটে অনেকের দেশে ফেরা প্রায় অনিশ্চিতের পথে । এসব বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে চলতি মাসেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টু কুয়ালালামপুর রুটে বিমানের নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনতে বোয়িং ৭৩৭ ও ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। মালয়েশিয়া সরকারে ঘোষিত ব্যাক ফর গুড কর্মসূচির আওতায় উড়োজাহাজ টিকিট সংকটে আটকে পড়াদের সহায়তা করতে এবং তাদের ফিরিয়ে আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে ৬টি এয়ারলাইন্স। দেশীয় এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, রিজেন্ট এয়ারলাইন্সের ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট রয়েছে। অন্যদিকে, বিদেশি এয়ারলাইন্সের মধ্যে ফ্লাইট রয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স, মালিন্দো এয়ার ও এয়ার এশিয়া।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম জানান, যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর ঢাকা-কুয়ালালামপুর ও কুয়ালালামপুর-ঢাকায় ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়।
একটি সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে শ্রমবাজারের অসঙ্গতিগুলো দূর করতে কাজ করছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের যে সিন্ডিকেট তা ভেঙে দেয়া হয়েছে। একদিকে অবৈধদের ফেরত পাঠাচ্ছে এবং নতুনদের জন্য কাজের সুযোগ উন্মুক্ত করা নিয়ে কাজ করছে বাংলাদেশ হাইকমিশন।
ব্যাক ফর গুড কর্মসূচি ঘোষণার আগে দেশে ফিরে যেতে ইচ্ছুক অভিবাসীদের জেল, জরিমানা ও বিভিন্ন ধরনের আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টকর। মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার সুযোগ পেয়ে দেশে ফিরে যেতে ইচ্ছুক অবৈধ অভিবাসীরা দারুণভাবে উচ্ছ্বসিত এবং তাদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে বলে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে।
ব্যাক ফর গুড কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের স্বদেশে ফেরার কর্মসূচির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
