বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’র সদ্য সাবেক সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট কমিউনিটি লিডার নজরুল আলমের মহীয়সী মাতা সালমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার ওয়েস্ট জোন নেতৃবৃন্দ।
মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান গাজী ও সেক্রেটারি আশরাফ হোসেন আকবর এক শোক বার্তায় নজরুল আলমের মাতা মরহুমা সালমা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মুনা নেতৃবৃন্দ মরহুমার শোকাহত পরিবারের জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে ধৈর্য কামনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া’তাআ’লা মরহুমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করুন, আমীন।
উল্লেখ্য, নজরুল আলমের মাতা গত ২৯’শে নভেম্বর’১৯ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯.০৫ মিনিটে ঢাকার একটি হাসপতালে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
