আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিঙ্গাপুর শাখার আয়োজনে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় একটি অভিজাত হোটেলের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর যুবলীগের সভাপতি কেএইচ আল-আমিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের
সিনিয়র সহ-সভাপতি ফয়েজ খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিঙ্গাপুর
যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সিঙ্গাপুর যুবলীগের টেম্পানীস
সিটি, তোয়াজ সিটি, জুরং ইস্ট সিটি উডল্যান্ড সিটি এবং সেরাঙ্গুন মহানগর
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন সিঙ্গাপুর ছাত্রলীগের সহ-সভাপতি
আরিফ হোসেন, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত
সভাপতি শাহাদাত রাসেল, শ্রমিকলীগ সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণত
সম্পাদককে শুভেচ্ছা জানানো হয়। তাদের সঠিক দিক নির্দেশনা নিয়ে বর্হিবিশ্বে
সিঙ্গাপুর যুবলীগ এগিয়ে যাবে। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন করেন নেতাকর্মীরা।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
