সদ্য প্রয়াত ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের স্মরণে প্যারিসে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের ক্যাথসীমায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
ফ্রান্স প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক নওয়াজ খানের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান মাহমুদের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সুনাম উদ্দিন খালিক, সৈয়দ ইকবাল ফয়সল, বাংলাদেশ এসোসিয়েশনের আহ্বায়ক সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আরমান চৌধুরী, প্রচার সম্পাদক আমিন খান হাজারী প্রমুখ। মরহুম বেনজির আহমেদ সেলিমের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালনের পর শোকপ্রস্তাব পাঠ করেন প্রবাসী সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া।
শোকসভায় বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটি ফ্রান্স শাখার সভাপতি প্রকাশ রায়, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক ফেরদৌস করিম আখঞ্জী, সদ্য সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান বাবু, সাংবাদিক নয়ন মামুন, শাহ সোহেল, জামিল আহমেদ শাহেদ, হিউম্যান রাইটস পীস ফর বাংলাদেশ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক আজাদ মিয়া, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম কযেস প্রমুখ।
More Stories
আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
